বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বর্তমান বিশ্ব পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিন ও মুসলিম উম্মাহর ওপর যেভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই সংঘাত দীর্ঘায়িত হলে এশিয়ার দেশগুলোতেও এর ভয়াবহ প্রভাব পড়বে। আমরা এই পবিত্র রমজান মাসে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের হেফাজত করেন।
তিনি আরও যোগ করেন, সমাজে আজ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের সয়লাব চলছে। আমরা যদি কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি এবং ইসলামী শরীয়াহ মেনে চলি, তবে সমাজ থেকে এসব ব্যাধি চিরতরে নির্মূল হবে। একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমির কফিল আহমেদের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মতামত