সারাদেশ

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রিন্ট
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ৭ মার্চ ২০২৬, রাত ১২:১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পিস্তল ও গুলিসহ মো. ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহজমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

অভিযানের বিবরণ গোপন সংবাদের ভিত্তিতে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশিকালে ফারুকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশের বক্তব্য সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের মাদক ও অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।