ধৃতদের শনিবার ( ৭ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে বন্দর থানার দড়িসোনাকান্দাস্থ শহরবানু রিঙ্ার গ্যারেজের সামনে ও শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ৪টায় একই থানার মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠ পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দড়িসোনাকান্দাস্থ শহরবানু রিঙ্ার গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও অপর এসআই জামালসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৪টায় মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠে অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা ওরফে মধু রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মতামত