সারাদেশ

নির্মাণাধীন বার ভবনের পঞ্চম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

প্রিন্ট
নির্মাণাধীন বার ভবনের পঞ্চম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

প্রকাশিত : ৭ মার্চ ২০২৬, রাত ১১:৫৯

‎নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন বার ভবনের পঞ্চম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

‎‎শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানকে সাথে নিয়ে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (পিপি) এড. খোরশেদ আলম মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান প্রমুখ।