সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কনটেন্ট সুরক্ষা ও কপিরাইট সচেতনতায় কাজ করছে একদল তরুণ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে কনটেন্ট সুরক্ষা ও কপিরাইট সচেতনতায় কাজ করছে একদল তরুণ

প্রকাশিত : ৮ মার্চ ২০২৬, বিকাল ৫:০৯

ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট চুরি ও কপিরাইট লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় ঠাকুরগাঁওয়ের গড়েয়ার একদল তরুণ নিরলস কাজ করে যাচ্ছে। অ্যাকশন কপিরাইট প্রো নামক এই টিমের মাধ্যমে তারা অনলাইন কনটেন্টের সুরক্ষা এবং কপিরাইট সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন।

এই টিমের নেতৃত্বে আছেন রাসেল ইসলাম ঋষি আবীর, যিনি অনলাইন দুনিয়ায় কপিরাইট মাস্টার রাসেল হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরে তিনি ও তার টিম ডিজিটাল প্ল্যাটফর্মে কপিরাইট লঙ্ঘনের বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন এবং কনটেন্ট ক্রিয়েটরদের প্রয়োজনীয় কারিগরি সাপোর্ট ও রিপোর্টিং সেবা প্রদান করছেন।

রাসেল ইসলাম জানান, তাদের মূল লক্ষ্য হলো কনটেন্ট ক্রিয়েটরদের মেধার অধিকার রক্ষা করা এবং অনলাইনে নিরাপদ পরিবেশ তৈরি করা। এই টিমে রাসেলসহ অন্য সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন, যারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কপিরাইট সংক্রান্ত জটিল সমস্যার সমাধান দিয়ে থাকেন।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান যুগে কনটেন্ট সুরক্ষা অত্যন্ত জরুরি। অ্যাকশন কপিরাইট প্রো-এর প্রতিষ্ঠাতা রাসেল ইসলাম ও তার টিমের এই উদ্যোগ ভবিষ্যতে কপিরাইট সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।