সারাদেশ

রূপগঞ্জে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

প্রিন্ট
রূপগঞ্জে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত : ৮ মার্চ ২০২৬, বিকাল ৫:১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের সীশেল পার্কে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রায় ২৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হওয়ার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রাখছেন। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার নিউজ এডিটর আল ইমরান, পূর্বাচল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সানীসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহবুবুর রহমান।