সারাদেশ

সাঁথিয়া পৌরসভায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রিন্ট
সাঁথিয়া পৌরসভায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত : ৮ মার্চ ২০২৬, রাত ১১:৫৭

পাবনার সাঁথিয়া পৌরসভায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে পৌরসভা প্রাঙ্গণে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাঁথিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হানের দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে নারী উন্নয়ন, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অবদান অনস্বীকার্য। নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি সমতার সমাজ গঠন করা সম্ভব। এই লক্ষ্য পূরণে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।