যার মামলা নং- ১৩(৩)২৬। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (৮ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৮ মার্চ) ভোর সোয়া ৫টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী মাছ বাজারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক সম্রাট শুক্কুর দীর্ঘ দিন ধরে ইস্পাহানী এলাকায় অবাধে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মতামত