সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদক ও জুয়াচক্রের ১৫ সদস্য গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদক ও জুয়াচক্রের ১৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, বিকাল ৪:২৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, মো. রানা (২৭), মো. গোলজার (৫৫), মোছা. নাছিমা (৩৩), মো. মোশারফ হোসেন (৫১), মো. শরীফ (৩৮), মো. সবুজ গাজী (৩৮), মো. হাসান (৩৪), আবু কালাম (৫০), মো. এরশাদ আলী (৩০), মো. রাজু (৩২), মো. আজাদ হোসেন (৩৫), মো. সাকিব (২৪)। এছাড়াও জুয়া ও অন্যান্য মামলায় আরও ৩ জনসহ সর্বমোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় মদক কারবারিদে দেহ তল্লাসি করে তাদের হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার বিকেলেই উদ্ধারকৃত আলামতসহ আসামিদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।