স্থানীয় বাসিন্দারা সকালে ক্যানেলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে থানা পুলিশের পাশাপাশি পুলিশের তদন্ত সংস্থা পিবিআই ও সিআইডি কাজ শুরু করেছে। পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা পরিচয়পত্র পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত