ইফতার প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, চিড়া, মুড়ি ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ১১টি পণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে প্রয়োজনীয় সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নিম্নবিত্ত মানুষ।
বিতরণকালে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান বলেন, রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। নিম্নবিত্ত মানুষের এই কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড জাসাসের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতামত