র্যাব সূত্রে জানা গেছে, রবিবার রাতে র্যাব-১১-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বালিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে আছে। খবর পেয়ে র্যাবের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই এসব অস্ত্র ও সরঞ্জাম সেখানে মজুত করেছিল। র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
মতামত