সারাদেশ

বন্দরে মডেল মাসুদের উদ্যাগে ২১ নং ওয়ার্ডে মাংস বিতরণ

প্রিন্ট
বন্দরে মডেল মাসুদের উদ্যাগে ২১ নং ওয়ার্ডে মাংস বিতরণ

প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, রাত ১১:১০

পবিত্র মাহে রমজান উপলক্ষে মডেল গ্রুপের কর্নধার ও ক্রীড়া সংগঠক  মাসুদুজ্জামান মাসুদের উদ্যাগে অসহায়দের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বাদ জহুর বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেনের তত্বাবধানে বন্দর থানার সালেহনগরস্থ তৈয়ব হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ মাংস বিতরন করা হয়।

মাংস বিতরণ কালে সাবেক যুবদলের নেতা মোঃ আমির হোসেন বলেন, মাসুদ ভাই নিসন্দেহে একজন সাদা মনের মানুষ। তিনি অসহায় মানুষের কথা চিন্তা করে  প্রতি বছরের ন্যায় এবারও  মাংস বিতরন করেছে। আমি মাসুদ ভাইয়ের  সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করছি।

মাংস বিতরণ কালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য অ্যাডঃ শরিফুল ইসলাম  শিপলু, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি  কাজী সোহাগ, সামছুউদ্দিন, মাসুদ, বিল্লার হোসেন, লিটন, রহমান, আসলাম, দ্বীন ইসলাম, এমরাত, স্বপনসহ ২১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।