সাঁথিয়া সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি মুহাম্মাদ আসলাম উদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদি হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা কামাল মানিক মাস্টার।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি এবং ছাত্রজীবনে ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রশিবিরের সভাপতি খুবাইব আহমেদ ও কলেজ শাখার সেক্রেটারি আঃ মজিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার পরিবেশন করা হয়।
মতামত