অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও জনচলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাইফুল, বিল্লাল হোসেন, মনির, হিরন ও আব্দুল আলী নামের পাঁচ ব্যক্তিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে আমাদের এ ধরনের তদারকি নিয়মিত চলবে। নিয়ম অমান্য করে কেউ পুনরায় ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতামত