স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। বর্তমানে মদনগঞ্জ শান্তিনগর, মদনগঞ্জ বাসস্ট্যান্ড, সোনাকান্দা, একরামপুর সুইপার কলোনি, ইস্পাহানী, কাইতাখালী, লক্ষণখোলা, মদনপুর ও লাঙ্গলবন্দসহ উপজেলার আনাচে-কানাচে শতাধিক স্পটে প্রকাশ্যে মাদকের হাট বসছে।
সচেতন মহলের অভিযোগ, পুলিশি তৎপরতা শিথিল থাকার সুযোগে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাতারাতি বিত্তবৈভবের মালিক বনে যাচ্ছে এই চক্রের সদস্যরা। মাদকের টাকা জোগাড় করতে কিশোর ও যুবকরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে, যার ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।
বন্দরের সচেতন নাগরিক ও অভিভাবকরা জানান, মাদকের এই ভয়াল থাবা থেকে সন্তানদের রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে মাদকের এই কারবার বন্ধ না করলে সামাজিক অস্থিরতা আরও বাড়বে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মতামত