সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার বার্ষিক সভা ও নারী উদ্যোক্তাদের ইফতার মাহফিল

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার বার্ষিক সভা ও নারী উদ্যোক্তাদের ইফতার মাহফিল

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, রাত ১০:৩৭

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের দেব টাওয়ারে চন্দ্র মল্লিকা মহিলা সমবায় সমিতি লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।

কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক ও সমিতির সভাপতি চন্দনা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রমজান আলী, জেলা ইন্সপেক্টর সাইদুজ্জামান এবং প্রশাসনিক কর্মকর্তা তাহিরুল ইসলাম।

সভায় বক্তারা নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারী উদ্যোক্তাদের নিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।