সারাদেশ

সাঁথিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রিন্ট
সাঁথিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, রাত ১১:৩২

পাবনার সাঁথিয়ায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্নার সভাপতিত্বে সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও রিজু তামান্না বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। সভায় বাজার ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।