সারাদেশ

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান: সীমাখালিতে ৫০ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান: সীমাখালিতে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, বিকাল ৪:৪৬

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ও মূল্য স্থিতিশীল রাখতে মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আলিম স্টোর গত ২ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার লিটার ডিজেল বিক্রি করলেও তার কোনো বৈধ ভাউচার দেখাতে পারেনি। এছাড়া মোড়কীকরণ আইন অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় এ জরিমানা করা হয়।

অভিযান শেষে সীমাখালি থেকে ভায়না মোড় পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্প তদারকি করা হয় এবং খোলা বাজারে অধিক দামে তেল বিক্রি না করতে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানে নেতৃত্ব দেন। তাকে সহযোগিতা করে জেলা এনএসআই, মার্কেটিং অফিস ও জেলা পুলিশের একটি টিম। সজল আহম্মেদ জানান, জনস্বার্থে রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।