রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার মাসুদ রানা এবং সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক পলাশ ও শামসুজ্জামান পনির।
এছাড়াও টংগীবাড়ি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ইউনিটির সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ শান্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। ইফতার মাহফিলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
মতামত