সারাদেশ

সুন্দরগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযান: ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রিন্ট
সুন্দরগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযান: ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, রাত ১০:৩৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে র‌্যাব-১৩ এর এক বিশেষ অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার হরিপুর ব্রিজ সংলগ্ন মহাসড়ক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (৩০), মো. রাজীব সরকার (৪০), উভয় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া এলাকায় বাসিন্দা।

র‌্যাব-১৩, রংপুর (সিপিএসসি) এবং গাইবান্ধা (সিপিসি-০৩) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৩ কর্তৃপক্ষ।