সারাদেশ

সিয়াম সাধনা মানুষকে সংযমী হতে সাহায্য করে: এমপি আমীর এজাজ খান

প্রিন্ট
সিয়াম সাধনা মানুষকে সংযমী হতে সাহায্য করে: এমপি আমীর এজাজ খান

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ৯:২৭

খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার মাস। এই পবিত্র মাস মানুষকে সংযমী হতে শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সহজতর হয় এবং এরপরই আসে পবিত্র ঈদুল ফিতরের অনাবিল আনন্দ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বটিয়াঘাটা বাজার চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ ও জিএম রফিকুল আসান এবং জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম শিফার এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ব্রজেন ঢালী, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহানা আফরোজা সুইটিসহ বটিয়াঘাটা, জলমা ও গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।