রাস্তার ডিভাইডারকে নান্দনিক রূপ দেওয়া, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসীন ভূঁইয়া, পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, ঝচউঝ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নবীন হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি তার নিয়মিত পরিচর্যা করা জরুরি। নির্বাহী পরিচালক সারমীন আক্তার জানান, শহরকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে এবং মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে তাঁদের এই পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত