জিডি সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নাজমুল হুদা মোটরসাইকেলে ভুলতা-গাউছিয়া যাচ্ছিলেন। পথে কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় পৌঁছালে মাস্ক ও হেলমেট পরিহিত ৪ জন অজ্ঞাত সন্ত্রাসী তাঁর গতিরোধ করে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে একটি চক্র তাঁকে এই হুমকি দিচ্ছে।
সাংবাদিক নাজমুল হুদাকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবং পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁরা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না।
মতামত