সারাদেশ

ফতুল্লায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রিন্ট
ফতুল্লায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১১:৫৯

ফতুল্লায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ  মো. মেহেদী হাসান রবিন ওরফে সুমন (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। 

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার পিলকুনি ৫ তলা মোচড় এলাকায় সাখাওয়াতের বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. মেহেদী হাসান রবিন ওরফে সুমন  কুতুবপুর দক্ষিণ শিয়ার চর এলাকার মো. ফাহিমের ছেলে

র‌্যাব জানায়, আটক মাদক কারবারির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।