দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সেলন্দা গ্রামের হাসাল (২৪) ও খায়রুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, আটকের পর তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসানকে ৩ মাস ও খায়রুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের নেশায় তারা পরিবারের সদস্যদের ওপর প্রায়ই চড়াও হতেন। মাদকাসক্তির কারণেই হাসানের স্ত্রী-সন্তানও তাকে ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত