নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, ২৭তম বিসিএস-এর হাইকোর্টের আপিল বিভাগের এক আদেশের প্রেক্ষিতে সারাদেশে ভুতাপেক্ষভাবে পদায়নকৃত চিকিৎসকদের মধ্য থেকে নওগাঁয় এই নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্তদের মধ্যে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুইজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তারা হলেন, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুল আলম এবং ক্যানসার বিশেষজ্ঞ ডা. বরুণ কুমার দাস। এখন থেকে তারা হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত রোগী দেখবেন।
সিভিল সার্জন আরও জানান, ডেন্টাল সার্জনসহ সদ্য যোগদানকৃত অবশিষ্ট ৭৬ জন চিকিৎসককে জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। এই নিয়োগের ফলে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কেটে যাবে এবং প্রান্তিক মানুষ দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পাবেন।
মতামত