সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান: মাদক ও ডাকাত দলের সদস্যসহ গ্রেফতার ৯

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান: মাদক ও ডাকাত দলের সদস্যসহ গ্রেফতার ৯

প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, বিকাল ৫:২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারি এবং ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জাকিয়া সুলতানা বৃষ্টি (৩৪), নাজমা বেগম (৬০), মোঃ রেদোয়ান হক রাজু (২৮), ফরহাদ হোসেন অন্তু (৩৪), মোঃ মনির হোসেন (৩২), মোঃ রাব্বি (২৫),  মোঃ সজীব (২৭), মোঃ তামিম (১৯), সিয়াম মিয়া (১৯)।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানায়, মাদক কারবারিদের দেহ তল্লশি করে ১২ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন মাদক কারবারি এবং বাকি ৪ জন ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকবলেন, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।