সারাদেশ

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রিন্ট
পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:১৯

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটের পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার তিনমাথা এলাকায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মিজানুর রহমান ও বাবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজ, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ ও দপ্তর সম্পাদক ফারহান ইসলাম।

বক্তারা বলেন, সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে ক্লাবের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ক্লাবের সদস্য মাবুদ মন্ডল, মাসুম রেজা, আবু হানিফ, শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।