অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। উপজেলা আমীর মো. মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. ছাদের হোসেন এবং নায়েবে আমীর মো. কামারুজ্জামান।
মতবিনিময় সভায় বক্তারা সমাজ উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, পৌর সেক্রেটারি মো. রিঙ্কুসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মতামত