সাশ্রয়ী মূল্যের এই কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। উদ্যোক্তারা জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে।
বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি পিস ডিম ৬ টাকা এবং প্রতি কেজি দুধ ৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, যা বাজারদরের চেয়ে অনেক কম। সাশ্রয়ী মূল্যে এসব নিত্যপণ্য কিনতে পেরে নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যুবদল ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্রেতারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে এ কার্যক্রম আরও দীর্ঘ সময় অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মতামত