প্রতিটি পরিবারকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও প্যাকেটজাত দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। উৎসবের আগে এমন সহায়তা পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজ মানবকল্যাণে এগিয়ে এলে সমাজে বৈষম্য দূর হবে। শুধু উৎসব নয়, বছরজুড়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
সংগঠনের সভাপতি আল আমিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি অ্যাডভোকেট আয়নাল হক, সাংবাদিক নাজমুল হুদা, মাওলানা মাহবুবুর রহমান, ইসমাইল হোসেন ও সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত