সারাদেশ

শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবার পেল ঈদ উপহার

প্রিন্ট
শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবার পেল ঈদ উপহার

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, বিকাল ৫:৪৭

শেরপুর প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২০০ জন দুস্থ মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও শেরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি। এছাড়া উৎসবের খরচ হিসেবে প্রত্যেকের হাতে নগদ অর্থও তুলে দেওয়া হয়।

বিতরণকালে বুলবুল আহম্মেদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদের আগে খাদ্যদ্রব্যের পাশাপাশি নগদ টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষজন।