সকাল ৮টায় গোনা হাটখোলা বাজার চৌরাস্তা মোড় থেকে ম্যারাথনটি শুরু হয়ে ৬ কিলোমিটার পথ প্রদক্ষিণ শেষে গোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দৌড় শেষে প্রতিযোগিতার শীর্ষ তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও স্বেচ্ছায় রক্তদাতাদের স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান। তিনি এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সুস্থ সমাজ গঠনে খেলাধুলা ও মেধার মূল্যায়ন অত্যন্ত জরুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে পাবনা মেডিকেল কলেজের ফারিয়া মমতা সাওদিয়া এবং নওগাঁ মেডিকেল কলেজের সুরাইয়া বানু সুস্মিতাসহ বেশ কয়েকজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং সংগঠনের আজীবন সদস্য পদ গ্রহণকারীরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
মতামত