স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি সজিনা গাছে উঠে ডাল কাটছিলেন রিয়াজ। একটি ডাল কাটার পরই হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং গাছের মগডালে অজ্ঞান হয়ে আটকে থাকেন। নিচে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে নিরাপত্তার জন্য তাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় তারা রিয়াজকে অক্ষত অবস্থায় গাছ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
উদ্ধারের পর রিয়াজকে তাৎক্ষণিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা।
শ্রীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
মতামত