সারাদেশ

গড়েয়ায় শিলাবৃষ্টিতে ঘর বিধ্বস্ত, সহায়তা পাননি বৃদ্ধা আম্বিয়া।

প্রিন্ট
গড়েয়ায় শিলাবৃষ্টিতে ঘর বিধ্বস্ত, সহায়তা পাননি বৃদ্ধা আম্বিয়া।

প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:২৩

ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের চোঙ্গা খাতা গ্রামের ৮৫ বছর বয়সী আম্বিয়া বেগম শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী-সন্তানহীন এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

সম্প্রতি হওয়া প্রবল শিলাবৃষ্টিতে তাঁর জরাজীর্ণ টিনের ঘরের চাল ঝাঁঝরা হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে, ফলে রাত কাটাতে হয় চরম দুর্ভোগে।

আম্বিয়া বেগম বলেন, “আমার তো কেউ নেই। ঘরটা শিলায় ফুটো হয়ে গেছে, বৃষ্টি হলে বসে থাকতে হয় সারারাত। অনেকের কাছে গিয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি।”

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সহায়তা চাইলেও এখনো কোনো ধরনের সরকারি সহযোগিতা পাননি তিনি। এ ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও তাঁর ঘর মেরামতের জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।