পুলিশ সূত্রে জানা গেছে, সুলতান দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন। তিনি দেশে ফেরার সময় বিদেশ থেকে মদ নিয়ে আসতেন এবং এলাকায় তা বিক্রি করতেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে মদ্যপ অবস্থায় সুলতানকে আটক করা হয় এবং তার কাছ থেকে কেরু অ্যান্ড কোং-এর প্রায় ৩০০ মিলি দেশি মদ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত