কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম ও মাদক সংক্রান্ত যেকোনো তথ্য সরাসরি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো যাবে। প্রাপ্ত তথ্য সরাসরি সংসদ সদস্যের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তার শহীদ পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করে সাঁথিয়াকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক রবিউল ইসলাম। কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মো. বকুল হোসেন, কার্যকরী সদস্য বৈষম্যবিরোধী ছাত্র নেতা আরিফুল ইসলাম ও সাংবাদিক আরিফুল ইসলাম।
মতামত