লিখিত বক্তব্যে একা মল্লিক জানান, ২০১৮ সালে তার ভাই অনিক মল্লিক ২.৫০ শতক জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি ও একটি কালীমন্দির প্রতিষ্ঠা করেন। তার পিতা শংকর মল্লিক ওই মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর প্রতিপক্ষ দিপালী খালকো ও গোপাল খালকোসহ কয়েকজন তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে তার বাবা-মাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, ৯৯৯-এ কল করে পুলিশি সহায়তায় উদ্ধার হলেও পরবর্তীতে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি পুলিশের উপস্থিতিতেও তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়। প্রভাবশালী মহলের চাপে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে একা মল্লিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি এবং মন্দির ও বসতভিটা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মতামত