অভিযোগ সূত্রে জানা যায়, বাধন (২৫), সানি (২০), সিফাত (২৩), আকিব (২১) ও কাননসহ (২১) অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সন্ত্রাসী রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির মেইন গেট, থাই গ্লাাস ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করে। পরে ঘর থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার যার মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লুটে নেয়। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকুজ্জামান জানান, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মতামত