সারাদেশ

বন্দরে শ্মশান মন্দিরের সেবায়েতের আত্মহত্যা

প্রিন্ট
বন্দরে শ্মশান মন্দিরের সেবায়েতের আত্মহত্যা

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, রাত ১১:৪৬

নারায়ণগঞ্জের বন্দরে রিপন চক্রবর্তী (৪০) নামে এক মন্দির সেবায়েত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিপন ওই এলাকার মনির ঠাকুরের ছেলে এবং দীর্ঘদিন ধরে সাবদী দিঘলদী মহাশ্মশান মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।