সারাদেশ

রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রিন্ট
রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, রাত ১২:১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-মদনপুর বাইপাস সড়কের পাশ থেকে আনুমানিক (৪০) বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে ভোলাবো তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই নারায়ণগঞ্জের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা যুবকটিকে হত্যা করে রাতের কোনো এক সময় সড়কের পাশে ফেলে রেখে গেছে। পুলিশ জানায়, নিহতের পরিচয় নিশ্চিত করাসহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।