সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: নারীসহ গ্রেফতার ৯

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: নারীসহ গ্রেফতার ৯

প্রকাশিত : ১ এপ্রিল ২০২৬, রাত ৯:২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, চুরি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রিফাত (২২),  মোঃ সুজন (২২), মোঃ হৃদয় (২০), মোছাঃ নীলা (২০), মোঃ স্বপন হাওলাদার (৪২), মোঃ সাইফুল ইসলাম বিল্লাল, এহসান উল্লাহ (২৯), মোঃ ফারহান আহম্মেদ সাগর (২৪), মোঃ সোহেল রানা (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা মাদক ব্যবসা, চুরি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ।