রংপুর জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই কার্যক্রমে সম্পৃক্ত করা হলে আগামী প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে। সবুজ ভবিষ্যৎ গড়ার এই আন্দোলনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রংপুর বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. নূরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত