অভিযানটির নেতৃত্ব দেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ। জেলা প্রশাসন সূত্র জানায়, থানচি বাস স্টেশন এলাকায় জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এক খুচরা বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় অন্য এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ সাংবাদিকদের জানান, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মতামত