সারাদেশ

পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এম. কে. ফরিয়াদ

প্রিন্ট
পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এম. কে. ফরিয়াদ

প্রকাশিত : ১ এপ্রিল ২০২৬, রাত ১১:৪২

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা জেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এই কমিটির শীর্ষ পদগুলো নিয়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক জল্পনা-কল্পনা চললেও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. কে. ফরিয়াদ।

তৃণমূল থেকে উঠে আসা ফরিয়াদ এর আগে পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইন ফোরাম আমিনউদ্দীন আইন কলেজ শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে জেলার ছাত্ররাজনীতিতে ফরিয়াদ অত্যন্ত পরিচিত মুখ। বিগত সরকারের আমলে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তিনি একাধিকবার পুলিশি লাঠিপেটা ও কারান্তরীণ হওয়ার শিকার হয়েছেন। এমনকি জুলাই বিপ্লবেও সামনের কাতারে থেকে সাহসী ভূমিকা পালন করায় কর্মীরা তাকে ভালোবেসে 'রাজপথের বাজপাখি' হিসেবে অভিহিত করেন।

সাধারণ নেতা-কর্মীদের মতে, ফরিয়াদ তৃণমূলের কর্মীদের ভাষা বোঝেন এবং বিপদে-আপদে পাশে থাকেন। দলের সিনিয়র নেতারাও তাকে একজন সততাবান ও ত্যাগী নেতা হিসেবে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন।

নিজের লক্ষ্য নিয়ে এম. কে. ফরিয়াদ বলেন, পদ পাওয়া ভাগ্যের বিষয়। তবে সুযোগ পেলে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় পাবনা জেলা ছাত্রদলকে একটি আধুনিক ও যুগোপযোগী সংগঠনে রূপান্তর করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্ররাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় করাই হবে আমার মূল লক্ষ্য।