সাইয়েদ আব্দুল্লাহর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে সাঁথিয়া প্রেস ক্লাব। এক অভিনন্দন বার্তায় ক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদ বলেন, সাইয়েদ আব্দুল্লাহর এই অর্জন আমাদের পুরো সাঁথিয়াবাসীর জন্য অত্যন্ত গর্বের। তাঁর নিষ্ঠা ও দক্ষতা আজ তাঁকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
উল্লেখ্য, সাইয়েদ আব্দুল্লাহর এই নিয়োগকে এলাকার সাধারণ মানুষ ও সুধী সমাজ ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর মেধা ও অভিজ্ঞতা দেশ ও দশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত