স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশানঘাট সংলগ্ন মাঠে গরুর ঘাস কাটতে যান। সে সময় আবহাওয়া স্বাভাবিক থাকলেও হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
দূর থেকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় এলাকায় কোনো বৃষ্টি ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিনা মেঘে এই আকস্মিক বজ্রপাতে আকরামের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুন্ডুরিয়া গ্রামের আকাশ-বাতাস।
মতামত