বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ১ কেজি করে উন্নত মানের বীজ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমেই দেশের পাট খাতকে আরও লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এ সময় উপজেলা পাট কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন পাটের ফলন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, মৎস্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এবং একাডেমিক কর্মকর্তা মো. বাকিবিল্লাহসহ অনেকে। সঠিক সময়ে সরকারি এই সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।
মতামত