র্যাব জানায়, ২০২৩ সালের ২২ জুন একটি বিয়ের অনুষ্ঠানে মাংস পরিবেশন নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগী ছায়দার আলীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গোলজার রহমানকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মতামত